Friday, April 3, 2026

চরম সতর্কতার মাঝে মধ্যশিক্ষা পর্ষদ অফিসে চরম ব্যস্ততা

Date:

Share post:

মধ্যশিক্ষা পর্ষদ ভবনে কর্মব্যস্ততা বাড়ল। প্রবেশের মুখেই বসল স্যানিটাইজ মেশিন। কর্মী যাতায়াত বেড়েছে। অফিসে কার্যত নিঃশ্বাস ফেলার সময় নেই সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়ের। দ্রুত মাধ্যমিকের ফল বের করতে তিনি ব্যস্ত। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে পরীক্ষকরা আসছেন। খাতা জমা পড়া চলছে। অনেকে বাইরে আটকে রয়েছেন। কী করে তাঁদের কাছে পৌঁছানো যায় তার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্ষদ সভাপতি জানাচ্ছেন, পর্ষদ কর্মীরা স্যানিটাইজ মেশিনের মাঝখান দিয়ে আসছেন। স্যানিটাইজ করা হচ্ছে হাত। মাস্ক বাধ্যতামূলক। যে খাতা বা অফিস অর্ডার হাতে হাতে ঘুরছে, সেইগুলিও স্যানিটাইজ করা হচ্ছে। ফলে সাবধানতার মোড়কে পর্ষদ জুনে ফল বের করতে মরিয়া।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...