Wednesday, June 24, 2026

এনডিএমএ-র চিঠির ভিত্তিতেই স্বরাষ্ট্রমন্ত্রকের লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত

Date:

Share post:

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এনডিএমএ) চিঠির ভিত্তিতেই স্বরাষ্ট্রমন্ত্রক দেশজুড়ে লকডাউনের মেয়াদ ৩১মে পর্যন্ত বৃদ্ধি করে। এনডিএমএ-র সেক্রেটারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেন এদিন বিকেল ৪.৩০ মিনিট নাগাদ। সেই চিঠিতে বলা হয়েছে ২০০৫-এর মহামারী আইনের ৬(২) (আই) আইন মোতাবেক এনডিএমএ এই লকডাউন ৩১মে অবধি বৃদ্ধি করার নির্দেশ দিচ্ছে। এক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার জন্য প্রয়োজনে লকডাউনের শর্ত সরকার পরিমার্জন, পরিবর্ধন করতে পারে। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে রাজ্যগুলির কাছে নির্দেশ যায়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...