Wednesday, June 24, 2026

লকডাউনে কাজ হারিয়ে আত্মঘাতী টিভি অভিনেতা

Date:

Share post:

লকডাউনে কাজ নেই। এদিকে ঋণের দায়ে জর্জরিত। শেষমেষ আত্মহত্যার পথ বেছে নিলেন টিভি অভিনেতা মনমীত গ্রেওয়াল। বয়স হয়েছিল ৩২ বছর।

শুক্রবার রাতে নভি মুম্বইয়ের আবাসনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মনমীত। মনমীতের বন্ধু মনজিত সিং বলেন, শুক্রবার সন্ধ্যায় স্ত্রী রান্নাঘরে কাজে ব্যস্ত থাকার সুযোগে ঘরের দরজা বন্ধ করে দেন মনমীত। কিছুক্ষণ পর ঘরে ঢুকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অভিনেতার স্ত্রী। এই অবস্থায় চিৎকার করে সাহায্য চাইতে থাকেন মনমীতের স্ত্রী। প্রতিবেশীরা ছুটে এলেও করোনা সংক্রমণ হয়েছে ভেবে কেউ ফাঁস খুলতে চাননি। এক নিরাপত্তারক্ষী এসে ফাঁস খুলে দেহ উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মনমীতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয় থানার আধিকারিক জানান, লকডাউনের জেরে কাজ ছিল না তাঁর। এদিকে বাজারে তাঁর প্রচুর ধারও ছিল। বাড়ি ভাড়া হিসেবে মাসিক ৮,৫০০ টাকাও তিনি জোগাড় করতে পারেননি। স্ত্রীর গয়না বন্ধক রাখলেও বেশি দিন খরচ সামলানো যায়নি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...