Saturday, April 4, 2026

পেনশনের ক্ষেত্রে সব ব্যাঙ্কে একই নিয়ম, সিদ্ধান্ত কর্মীবর্গ মন্ত্রকের

Date:

Share post:

পেনশন প্রাপকদের কাছে বিভিন্ন বিষয়ে নথি চায় ব্যাঙ্কগুলি। এক একটি ব্যাঙ্ক এক এক রকম নিয়মে নথি চায়। ফলে সমস্যায় পড়েন গ্রাহকরা। এ বিষয়ে সমাধান পেতে পেনশন এবং পেনশন প্রাপকদের কল্যাণ বিষয়ক দফতরের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন মহল। শনিবার, কর্মীবর্গ মন্ত্রক জানিয়েছে, পেনশন প্রাপকদের ক্ষেত্রে সব ব্যাঙ্ককেই একই নিয়ম মানতে হবে।

দেখে নিন সেই নিয়মগুলি-

১. ফ্যামিলি পেনশন পেতে গেলে স্ত্রী বা স্বামীকে ১৪ নম্বর ফর্ম জমা দিতে হবে না। মূল প্রাপকের সঙ্গে তাঁর জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। তিনিই যে পেনশন পাওয়ার যোগ্য তা পিপিও তে উল্লেখ থাকতে হবে। মূল পেনশন প্রাপক মারা গেলে ডেথ সার্টিফিকেট ব্যাঙ্কে জমা দিতে হবে।

২. মূল প্রাপকের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে পারিবারিক পেনশনের জন্য নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই।

৩. ব্যাঙ্কে আগে থেকে জমা থাকা কেওয়াইসি সংক্রান্ত নথি থেকেই দাবিদারের পরিচয় মেলাবে ব্যাঙ্কগুলি। ব্যাঙ্কে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।

৪. এবার থেকে আধার ভিত্তিক ডিজিটাল লাইফ সার্টিফিকেট পাঠালেই হবে।

৫. মূল প্রাপক ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে নভেম্বরে মাসে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। বয়স ৮০ -র বেশি হলে অক্টোবর মাসেও জমা দিতে হবে।

৬. প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে নতুন সার্টিফিকেট জমা দিতে হবে না। প্রতিবন্ধী সন্তান কোনও তাঁর আয় না-থাকার সার্টিফিকেট নিজেই দিতে পারবেন। অর্থাৎ সেলফ সার্টিফাই করা যাবে।

৭. প্রতিবন্ধী সন্তান পেনশন প্রাপক হলে, ৫ বছর অন্তর সেই সংক্রান্ত সার্টিফিকেট জমা দিতে হবে অভিভাবককে।

৮. স্বামী বা স্ত্রী পুনরায় বিয়ে না করলে সেই সংক্রান্ত সার্টিফিকেট জমা দিতে হবে না। তবে তাঁকে অঙ্গীকার করতে হবে বিয়ে করলে তিনি তা ব্যাঙ্কে জানাবেন।

৯. সরকারি চাকরিজীবীর পেনশন প্রাপক স্বামী বা স্ত্রী সন্তানহীন হলে তিনি পুনর্বিবাহ করলেও পেনশন পাওয়ার যোগ্য হবেন। আবার প্রতিবন্ধী সন্তান পেনশন প্রাপক হলেও তিনি বিয়ে করলে পেনশন পাবেন।

১০. গ্রাহককে লাইফ সার্টিফিকেট জমার কথা মনে করিয়ে এসএমএস পাঠাতে হবে ব্যাঙ্কগুলিকে। প্রতি বছর ২৪ অক্টোবর, ১, ১৫ ও ২৫ নভেম্বর তারিখে পাঠাতে হবে এসএমএস। কেউ জমা না দিলে ১৫ ডিসেম্বরের পরে ফের এসএমএস পাঠাতে হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...