Monday, April 6, 2026

না জানিয়ে দিল্লির বৈঠকে রেসিডেন্ট কমিশনারকে ডাক, ক্ষুব্ধ মমতা বললেন অগণতান্ত্রিক

Date:

Share post:

কেন্দ্রের ডিজাস্টার ম্যানেজমেন্ট বৈঠকে দিল্লিতে পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনারকে ডাক। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে বললেন, এটা কোন ধরনের সৌজন্য? একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ বাংলার উপর দিয়ে যাচ্ছে। রাজ্যকেই ব্যবস্থা নিতে হবে, রাজ্য সিদ্ধান্ত নেবে, অথচ রাজ্যের শীর্ষ আমলারা জানতে পারলেন না বৈঠকের কথা। মুখ্যসচিবকে জানবেন না! মুখ্যসচিবের অনুমতি নেওয়া হবে না! মুখ্যমন্ত্রীর নোটিশে থাকবে না! ন্যূনতম জানানো হবে না তাঁকে! এই দুর্যোগ মোকাবিলা করার জন্য রাজ্যর কিছু বক্তব্য থাকতে পারে। সে কথা বলার তো সুযোগ দেওয়া হয়নি। এটা টোটাল অগণতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একেবারে উল্টো ব্যাপার। তবে শেষ কথা তো মানুষই বলবেন। আমরা আবার ক্ষমতায় আসব।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...