Monday, April 6, 2026

আমফান নিয়ে জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংক্রমণ আর লকডাউনে এমনিতেই জেরবার দেশ। তার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান। পরিস্থিতি মোকাবিলায় সোমবার বিকেল চারটেয় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সুপার সাইক্লোনে পরিণত হতে পারে এই ঘূর্ণিঝড়। সেই কারণে এই সংকটময় পরিস্থিতিতে আরও এক বিপর্যয়ের মোকাবেলা কীভাবে করা যায়, তার প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক বলে সূত্রের খবর।

মৌসম ভবন সূত্রে জানা যাচ্ছে, পারাদ্বীপ থেকে ৭৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। বুধবার সকালে হয়তো দেশের স্থলভাগের প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। তখনই সুপার সাইক্লোনের আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা।

দীঘা বাংলাদেশের হাতিয়া দিয়ে ঢুকবে ঘূর্ণিঝড় মঙ্গল-বুধবার কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ঝড়ের গতিবেগ হতে পারে ১৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...