Saturday, April 4, 2026

লকডাউনের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকা মানুষের পাশে বেহালা ইস্টবেঙ্গলীয়ান্স

Date:

Share post:

করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে টানা লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। ব্যতিক্রম নয় আমাদের রাজ্যও। দীর্ঘদিনের এই লকডাউনের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল মানুষরা।
সম্প্রতি তাদের পাশে এসে দাঁড়ালেন বেহালা ইস্টবেঙ্গলীয়ান্স। এই সংস্থার উদ্যোগে বেহালার সুধা সিন্ধু মার্কেটে ৩৫০ জন দৈনন্দিন আয়ের উপর নির্ভরশীল ও দুঃস্থদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হল। লাল-হলুদ সমর্থকদের এই সংগঠনের কর্ণধারেরা জানিয়েছেন, আগামী দিনেও মানুষের পাশে তারা থাকবেন । তাদের এই প্রচেষ্টায় যারা এগিয়ে এসেছেন তাদের লাল হলুদ অভিনন্দন জানিয়েছেন তারা । ভবিষ্যতেও তারা এমন সহযোগিতা চান।
করোনার বিরুদ্ধে যারা লড়াই করে বেঁচে আছেন, তাদের সেই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তারা।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...