Thursday, June 25, 2026

আমফান মোকাবিলায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিজেপিকে পাশে নিক রাজ্য, আর্জি রাহুলের

Date:

Share post:

করোনার সঙ্গে জোড়া ধাক্কা হিসেবে আমফান নামক এক ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, যা দীঘা উপকূল-সহ পশ্চিমবঙ্গের ৬টি জেলাকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন, কৈলাস বিজয়বর্গীয়ের নেতৃত্বে পার্টি মিটিংয়ে স্থির করা হয়েছে, যে সকল এলাকাগুলি ক্ষতিগ্রস্ত হবে বলে চিহ্নিত হয়েছে সেখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে মাইকে করে সচেতনতামূলক প্রচার চালানো হবে। প্রতিনিয়ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখে দুর্যোগ মোকাবিলায় পার্টির তরফ থেকে একটি হেল্প লাইন ও আলাদা একটি কন্ট্রোল রুম খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাহুল সিনহা আরও জানিয়েছেন, সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাজ্য সরকারের সঙ্গে এই সাইক্লোন মোকাবিলায় নিঃস্বার্থভাবে সাহায্য করার জন্য তৈরি আছেন বিজেপি কর্মীরা। তবে করোনা লড়াইয়ে নিজেদের নিয়োজিত করে সাহায্যে করতে চাওয়া সত্ত্বেও রাজ্য সরকার বিজেপিকে দূরে ঠেলে একলা চলো নীতি নিয়েছিল। কিন্তু এক্ষেত্রে সেটি না করে সবাই মিলে একসঙ্গে আমফানকে মোকাবিলার আর্জি জানিয়েছেন রাহুল সিনহা।

বেসরকারি হাসপাতালের নার্সদের চলে যাওয়া প্রসঙ্গে রাহুল সিনহা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বলেছেন, বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন, চিকিৎসা ব্যবস্থাকে রক্ষা করতে অবিলম্বে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে খুব শীঘ্রই এই পরিস্থিতির মোকাবিলা করুক রাজ্য।

পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে এদিন রাহুল সিনহা জানান, রাজ্য সরকার অবিলম্বে ১০০০-১২০০ ট্রেনের দাবি করুক। যা কেন্দ্র সরকার পূরণ করবে এবং তারা সকল সহযোগিতার জন্য প্রস্তুত আছেন। পরিযায়ী শ্রমিকরা রাজনীতির ঊর্ধ্বে উঠে বাড়ি ফিরতে চান। কিন্তু অজানা এক আশঙ্কায় ভুগছেন তাঁরা। যার ফলে শ্রমিকদের মধ্যেও অসন্তোষ দেখা দিচ্ছে।

বেসরকারি বাস মালিকদের বীমার দাবিকে সমর্থন জানিয়ে রাহুল সিনহা বলেছেন, বাস মালিকদের সঙ্গে ফরমান ভুলে যথেষ্ট নমনীয়তার সঙ্গে আলোচনা করে গোটা বিষয়টিকে মধ্যস্থতার পর্যায়ে আনতে হবে। সবাই মিলে এই কঠিন দুঃসময়ের মোকাবিলা করতে হবে।

উল্লেখ্য, বিজেপি নেতা রাহুল সিনহা শুধু রাজনৈতিক বক্তব্য বা রাজ্যের সমালোচনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। লকডাউন পর্বে নিয়ম করে প্রায় প্রতিদিনই তিনি কোথাও না কোথাও দুঃস্থ মানুষের হাতে ত্রাণ ও নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিচ্ছেন। বিজেপি নেতার অভিযোগ, যাঁদের এখনও রেশন কার্ড নেই বা পুরোনো রেশন কার্ডে সরকার রেশন দিচ্ছেন না, এমন প্রায় দশ হাজার মানুষকে শুকনোা রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...