Thursday, June 25, 2026

চালু হল ডানকুনি কোয়ারান্টাইন সেন্টার

Date:

Share post:

ডানকুনিতে চালু হয়ে গেল কোয়ারেন্টাইন সেন্টার। লকডাউনের কারণে ভিন রাজ্যে আটকে পড়েছেন বহু শ্রমিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যেগে তাঁদের ফিরিয়ে নিয়ে আসছে শ্রমিক স্পেশাল ট্রেন। বেশ কয়েকটি স্পেশাল ট্রেন আসছে হুগলির ডানকুনি স্টেশনে। সেই কারণেই ডানকুনিতে একটি কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে।

সোমবার রাতে ডানকুনি স্টেশনে আসে পরিযায়ী শ্রমিকদের নিয়ে স্পেশাল ট্রেন। তার আগে সকালে কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। নীল-সাদা বেলুন দিয়ে সাজানো হয় কোয়ারেন্টাইন সেন্টারটি। পুরসভার উপপুরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানান, ইতিমধ্যে কোয়ারেন্টাইন সেন্টারটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গিয়েছে। সেখানে রয়েছেন অনেকে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...