Tuesday, June 23, 2026

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ১৩৬, মোট মৃত্যু ১৭৮

Date:

Share post:

দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। কিন্ত বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাস করোনাকে। তার দাপট ক্রমশ বেড়েই চলেছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ।

ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৯৬১। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৬ জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭৮।

আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য দেওয়া হয়েছে। সেখানে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১,৬৩৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১,০৭৪ জন।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...