Thursday, June 25, 2026

করোনা রুখতে হাতিয়ার অশ্বগন্ধা? চলছে গবেষণা

Date:

Share post:

কোভিড-১৯ সংক্রমণ রুখতে ভারতীয় আয়ুর্বেদকে কাজে লাগানো যায় কিনা তা নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা শুরু হল দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের উদ্যোগে দিল্লি আইআইটি-র সঙ্গে এই গবেষণায় হাত মিলিয়েছে জাপানের অন্যতম বড় সায়েন্স রিসার্চ ফার্ম ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (AIST)। করোনা ঠেকাতে চার আয়ুর্বেদিক ওষুধ যেমন অশ্বগন্ধা, যষ্টিমধু, গুড়ুচি পিপলি ও আয়ুষ ৬৪ এর সুফলের কথা আগেই বলেছিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। দিল্লি আইআইটি-র গবেষকরা মনে করেন, অশ্বগন্ধার মধ্যে এমন উপাদানের খোঁজ মিলেছে যা ভাইরাল প্রোটিন নষ্ট করে দিতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে আয়ুর্বেদের সবচেয়ে বড় ভরসা হতে পারে অশ্বগন্ধা, এমনটাই বলছেন এই গবেষণার নেতৃত্বে থাকা অধ্যাপক বিজ্ঞানী ডি সুন্দর। তিনি কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ ও জাপানের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ ফার্মের যৌথ গবেষণার দায়িত্বে রয়েছেন।

করোনা প্রতিরোধে এই চার আয়ুর্বেদিক প্রতিষেধকের মিশ্রণ প্রোফাইল্যাকটিক ড্রাগ হিসেবে ব্যবহার করার কথা বলেছিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। ঝুঁকিপূর্ণ কাজ যাঁরা করেন যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, প্যারাডেমিক্যাল স্টাফ ও করোনা মোকাবিলায় জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের শরীরে এই চার প্রতিষেধক দিয়ে ট্রায়াল শুরু করার বৃহত্তর পরিকল্পনা করেছে আয়ুষ মন্ত্রক।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...