Thursday, March 26, 2026

গন্তব্য রাজ্যে ঢুকতে আর অনুমতি লাগবে না শ্রমিক স্পেশাল ট্রেনের, জানাল রেলমন্ত্রক

Date:

Share post:

লকডাউনের মধ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে ট্রেনগুলি আসছে তাদের রাজ্যে ঢোকার অনুমকি দিতে চাইছে না কোনও কোনও রাজ্য সরকার। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল জানাল, এখন থেকে গন্তব্য রাজ্যে ঢুকতে আর অনুমতি লাগবে না রেলের।

কেন্দ্র সরকারের বক্তব্য, লক্ষ্য করা যাচ্ছে, কোনও কোনও রাজ্য পরিযায়ীদের নিয়ে আসা ট্রেনকে ঢোকার অনুমতি দিচ্ছে না।
বহু রাজ্য আবার রাজনীতি করার অভিযোগ জানিয়েছে কেন্দ্রের প্রতি। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল অনুমতি না নেওয়ার কথা জানিয়েছে। রেলের মুখপাত্র রাজেশ বাজপেয়ী জানিয়েছেন, শ্রমিক স্পেশাল ট্রেন চা‌লাতে রাজ্যের অনুমতি আবশ্যিক নয়। ফলে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে আর রেলের আর কোনও বাধা রইল না। কেন্দ্র যে রাজ্যগুলির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তার অন্যতম পশ্চিমবঙ্গ। যদিও বিরোধীদের দাবি, কেন্দ্রের এমন দাবি অমূলক। বরং কেন্দ্রই পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যাপারে কোনও উৎসাহ দেখায়নি। এই চাপানউতোরের মধ্যেই এবার গন্তব্য রাজ্যে ঢুকতে অনুমতি না নেওয়ার কথা জানাল ভারতীয় রেল।

 

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...