Wednesday, June 24, 2026

উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য নির্ঘণ্ট প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

করোনা এবং লকডাউনের ফলে উচ্চ মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। সেই পরীক্ষার সম্ভাব্য নির্ঘণ্ট জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ২৯ জুন, ২ জুলাই এবং ৬ জুলাই এই তিন দিন স্থগিত হয়ে যাওয়া উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলি নেওয়া হবে। কোন দিন কোন পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে।

এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেগুলি হলো-

১. তিন দিনের পরীক্ষার জন্য ২৫০০ টি পরীক্ষাকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

২. একটি পরীক্ষাকেন্দ্রে ৮০ থেকে ১০০ জন পরীক্ষা দিতে পারবে।

৩. প্রত্যেক পরীক্ষার্থীর কাছে স্যানিটাইজার থাকা এবং মাস্ক পরা বাধ্যতামূলক।

৪. সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে বসার ব্যবস্থা করতে হবে।

এদিনের ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, “তিন দিনের পরীক্ষায় ২ লক্ষ ৭ হাজার, ২ লক্ষ ১৬ হাজার ২ লক্ষ ৪৪ হাজার ছাত্র-ছাত্রী পরীক্ষা দেবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সম্ভাব্য তিনটি তারিখ ঘোষণা করা হলো।” প্রসঙ্গত, লকডাউনের ফলে ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক,ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা স্থগিত হয়ে যায়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...