Sunday, April 12, 2026

কলকাতা পুলিশে ফের করোনার থাবা, আক্রান্ত ৩ কর্মী

Date:

Share post:

ফের করোনার থাবা কলকাতা পুলিশে৷ এবার আক্রান্ত কলকাতা পুলিশের ৩ কর্মী৷

( ১) আক্রান্ত হয়েছেন আনন্দপুর থানার এক সার্জেন্ট৷ তিনি এখন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি৷
(২) মানিকতলা ট্রাফিক গার্ডের এক কর্মী করোনায় আক্রান্ত৷ তাঁর বাড়ি লিলুয়ার জগদীশপুরে৷
(৩) পূর্ব যাদবপুর থানার এক সাব ইনস্পেক্টর করোনা আক্রান্ত হয়েছেন৷ এই পুলিশকর্মী নিউটাউনের সাপুরজি আবাসনের বাসিন্দা। এলাকাটি ইতিমধ্যেই কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত ।

কলকাতা পুলিশে আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন লালবাজার৷ মঙ্গলবার এক বৈঠকে পুলিশ কমিশনার অনুজ শর্মা সমস্ত পুলিশকর্মীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন৷ ডিভিশনাল ডিসিদের মাধ্যমে পুলিশকর্মীদের কাছে সেই বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে । পুলিশ কমিশনার জানিয়েছেন, প্রত্যেক পুলিশকর্মীকে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে । স্যানিটাইজার ব্যবহার করতে হবে । মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে কাজ করা বাধ্যতামূলক। প্রয়োজনে পিপিই পরে কাজ করতে হবে৷ নগরপালের নির্দেশ, প্রত্যেক থানা ও থানার ব্যারাক নিয়ম করে স্যানিটাইজ করতে হবে । থানা ও অফিসের মেস ও ক্যান্টিন যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে । প্রত্যেক পুলিশকর্মীকে নিয়ম করে শরীরের তাপমাত্রা পরীক্ষা করাতে হবে । শরীরে জ্বর, সর্দি কিংবা করোনা সংক্রান্ত কোনও উপসর্গ রয়েছে কি না, সেদিকেও নজর হবে ।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...