Friday, June 19, 2026

আমফানের জেরে কী হবে টালা ট্যাঙ্কের?

Date:

Share post:

শক্তি বাড়িয়ে রাজ্যের দিকে ক্রমশ এগিয়ে আসছে আমফান। ঘূর্ণিঝড় রুখতে তৎপর প্রশাসন। নজরদারির অংশ হিসাবে বিশ্বের বৃহত্তম ওভারহেড রিজার্ভার টালা ট্যাঙ্কের দিকে লক্ষ্য রাখা হচ্ছে। টালা ট্যাঙ্কের সংস্করণের জন্য ফ্রান্স থেকে ২ কোটি টাকা খরচ করে একটি ক্রেন কেনা হয়েছে। ১৩০ ফিট লম্বা ক্রেনটি ট্যাঙ্কের ৪০ ফুট গভীর পর্যন্ত গিয়ে কাজ করতে পারে। তবে আমফান মোকাবিলায়

ওই ক্রেন কতটা কার্যকরী হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

পুরসভার আধিকারিকরা জানান, ক্রেনটিকে ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে। যাতে ঝড়ের সঙ্গে নিজেকে যুঝতে পারে। প্রস্থের অংশটিকে আলগা করে ট্যাঙ্কের ছাদে শুইয়ে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে ট্যাংকের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। তবে পুরসভার আধিকারিকদের বক্তব্য, ইস্পাতের কাঠামোর কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...