Wednesday, April 1, 2026

লকডাউনে অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী সরকারি কর্মচারীদের কাজে ছাড় দিল কেন্দ্র

Date:

Share post:

করোনা সতর্কতা হিসাবে লকডাউনের মধ্যে অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। অফিস খুলে গেলেও তাঁদের এখনই কাজে যোগ দিতে হবে না।

প্রসঙ্গত, লকডাউনের চতুর্থ দফায় কেন্দ্রীয় সরকার যে গাইডলাইন দিয়েছে তাতে বলা হয়েছে আপাতত ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু হবে সরকারি অফিস। সোমবার ওই নির্দেশিকার পর মঙ্গলবার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই নিয়ম থেকে বাদ রাখা হচ্ছে অন্তঃসত্ত্বা ও প্রতিবন্ধী কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এখনই তাঁদের কাজে যোগ দিতে হবে না।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা ও শারীরিক ভাবে অক্ষম কর্মীদের বাদ রেখেই রোস্টার তৈরি করতে হবে। তার ৫০ শতাংশ নিয়েই কাজ হবে সরকারি দফতরে।

করোনাভাইরাসের সংক্রমণে শিশু, বৃদ্ধদের পাশাপাশি অন্তঃসত্ত্বা মহিলাদেরও প্রবল ঝুঁকি রয়েছে। অনেকের মতে, সেই কারণেই সংশোধিত নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

Related articles

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...