Tuesday, June 23, 2026

লকডাউন উঠলেই প্রকাশিত হবে সেট পরীক্ষার ফল

Date:

Share post:

লকডাউন উঠলেই প্রকাশ করা হবে সেট পরীক্ষার ফলাফল। কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই ফলাফল প্রস্তুত করা গিয়েছে। এখন শুধু বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সবুজ সঙ্কেত দিলেই ফল প্রকাশ করা যাবে।

মার্চ মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রস্তুত করে ফেলেছিল কমিশন। ফল প্রকাশের আগে অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কাছে চিঠি দেয় কলেজ সার্ভিস কমিশন। কিন্তু তার কোনও উত্তর দেয়নি ইউজিসি। ফের চিঠি পাঠায় কলেজ সার্ভিস কমিশন। তারপরই শুরু হয় করোনা সংক্রমণের জেরে লকডাউন। পিছিয়ে যায় ফল প্রকাশের কাজ।
চলতি বছরে ১৯ জানুয়ারি সেট পরীক্ষা হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬২ হাজার। ৩০ টি বিষয়ের উপর এবছর পরীক্ষা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, গত কয়েক বছর ধরেই সাঁওতালি, আইন, জিওলজি, মিউজিক, নেপালির মতো বিষয়গুলি সেট পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...