Monday, April 6, 2026

বিস্মিত বনমন্ত্রী বললেন, অর্ধেক বিট অফিস চলে গিয়েছে জলের তলায়

Date:

Share post:

আমফানের দাপট দেখে বিস্মিত রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানান ঝড়ের গতিবেগ এতটাই তীব্র ছিল যে সন্ধে থেকে ২০৮টি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি। কিন্তু সন্ধে সাতটার পর সব বিচ্ছিন্ন হয়ে যায়। রাজীব বলেন, ঝড়খালি, নামখানা, ধঞ্চিগ্রাম কী বলব সব এলাকা তছনছ। আমাদের বহু বিট অফিস জলের গায়ে রয়েছে। সেগুলোর অবস্থা খারাপ। দুটি সরকারি উদ্ধারকারী দল কাজ করছিল বসিরহাট সজনেখালিতে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা গিয়েছে। অনেকে নিজের বাড়ি ছেড়ে আসতে চাননি। কিন্তু পরিস্থিতি ভয়াবহ হলে যোগাযোগ করেন। তাদেরকে প্রয়োজনে ওয়াইল্ড লাইফ পার্কের ভিতরও রাখা হয়েছে। রাজীব বলেন ঝড় না থামলে উদ্ধার শুরু করা যাবে না। আমরা সারারাত রয়েছি। একটু পরিস্থিতি স্বাভাবিক হলেই উদ্ধারকাজ শুরু করে দেবো।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...