Monday, March 23, 2026

আপাতত তিনমাস বিমানের টিকিটের নূন্যতম ও সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হলো

Date:

Share post:

বিমান ভাড়ার নয়া মাপকাঠি তৈরি করল অসামরিক পরিবহন দফতর। ভাড়া নিয়ন্ত্রনে রাখতেই এই পরিকল্পনা, জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক পরিবহন মন্ত্রী। হরদীপ সিং পুরী বৃহস্পতিবার জানান, ২৫মে থেকে চালু হচ্ছে বিমান পরিষেবা। ই-টিকিট যারা ওয়েব চেকিং করবেন, একমাত্র তাঁরাই বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন।

বিমানবন্দরের রুট সাত ভাগে ভাগ করেছে। এগুলি হলো ১. ৪০ মিনিটের কম সময়ের রুট, ২. ৪০-৬০ মিনিটের মধ্যে রুট, ৩. ৬০-৯০ মিনিটের রুট, ৪. ৯০-১২০ মিনিটের রুট ৫. ১২০-১৫০ মিনিটের রুট, ৬. ১৫০-১৮০ মিনিটের রুট, ৭. ১৮০-২১০ মিনিটের রুট

দিল্লি-মুম্বই রুটের বিমানের সর্বনিম্ন ভাড়া হবে ৩৫০০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে ১০,০০০টাকা। এই ভাড়া লাগু থাকবে আগামী তিন মাস, অর্থাৎ ২৪ আগস্ট অবধি। বিমান মন্ত্রকের স্পষ্ট নির্দেশ বিমানের টিকিটের অন্তত ৪০% যে রেঞ্জ রয়েছে তার মোটামুটি অর্ধেক দামে বিক্রি করতে হবে।

Related articles

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...