Tuesday, June 23, 2026

আমফানে বীরভূমে ক্ষতিগ্রস্ত বোরো ধান-সহ শস্য

Date:

Share post:

আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত বীরভূম জেলার ফসল। বোরো ধান, গ্রীষ্মকালীন ডাল, শাকসবজি এবং তিল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। দুশ্চিন্তায় কৃষকরা। তবে যেসব ক্ষতিগ্রস্ত কৃষকের ফসল বিমা আছে, তাঁরা নিয়ম মত ক্ষতিপূরণ পাবেন।

বীরভূম জেলা কৃষি দফতর সূত্রে খবর, আমফানের প্রভাবে প্রায় 33 শতাংশের বেশি ফসলে ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 451 কোটি টাকা।
এবছর প্রায় 98 হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছিল। 50 হাজার হেক্টর জমিতে বাকি চাষ গুলি হয়েছিল। 50 শতাংশ জমির বোরো ধান কৃষকের ঘরে উঠে গেলেও, বাকি ধান মাঠেই ছিল। তার মধ্যেই বিগত ঘূর্ণিঝড় আর বৃষ্টির তাণ্ডবে মাঠের ফসলের ক্ষতির আশঙ্কা। বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বীরভূম জেলায় গড় 54 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বীরভূম জেলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর মিনাজুর আহসান বলেন, ” আমফানের প্রভাবে বীরভূম জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রাথমিক রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে পাঠানো হবে। কিষাণ ক্রেডিট কার্ড এবং ফসল বিমা যোজনা আওতায় যাঁরা আছেন তাঁদের যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তারা নিয়মমতো সহায়তা পাবেন”।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...