Tuesday, March 24, 2026

প্রধানমন্ত্রী বললেন, সারাদেশ পশ্চিমবঙ্গের পাশে রয়েছে

Date:

Share post:

পশ্চিমবঙ্গে আমফানের ভয়াবহতা দেখে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, আমফানের ভয়াবহতা আমি নিজের চোখে দেখেছি। এই কঠিন সময়ে সময়ে সারাদেশ পশ্চিমবঙ্গের পাশে রয়েছে। প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী ভাল থাকুন, সুস্থ থাকুন। স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ শুরু হয়ে গিয়েছে।

আমফান ঘটে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তৎপর কেন্দ্র। সকালে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে মুখ্য সচিবের বৈঠকের পর কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোর কথা জানানো হয়। সেই প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, এনডিআরএফের টিম কাজ করছে। সরকারের শীর্ষ কর্তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন। পরিস্থিতি সামাল দিতে কোনও ব্যবস্থাই বাকি রাখা হবে না।

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...