Thursday, June 11, 2026

তেলেঙ্গানায় বাংলার ৭ শ্রমিক সহ ৯জনের কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা!

Date:

Share post:

তেলেঙ্গানা ৯ শ্রমিকের কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। এরমধ্যে ৭ শ্রমিক পশ্চিমবঙ্গের এবং ২জন বিহারের। এই শ্রমিকরা আত্মহত্যা করেছেন, নাকি খুন করা হয়েছে সে নিয়ে পুলিশ এখনও ধন্ধে।

প্রাথমিকভাবে পুলিশ জানাচ্ছে যে সাতজন পশ্চিমবঙ্গের তাদের মধ্যে একই পরিবারের ৬জন। এই ৯জন প্রায় ২০বছর আগে দেশ ছেড়ে তেলেঙ্গানায় চলে আসেন। বাংলার পরিবারটি একটি জুট মিলে কাজ নেয়। সেই জুট মিলে লকডাউনের কারণে দু’মাস বেতন হয়নি। কিন্তু বৃহস্পতিবার তাঁরা সুপার মার্কেট যান কেনাকাটা করতে। পুলিশের বক্তব্য ওই শ্রমিকদের যদি খাওয়ার অভাব থাকে তাহলে তারা সুপার মার্কেট যায় কী করে। ফলে এক্ষেত্রে আত্মহত্যার চাইতে খুনের বিষয়টি উঠে আসছে। পুলিশ দেহ তুলে তদন্ত শুরু করেছে। পাশাপশি আত্মহত্যার ঘটনা যদি হয়েই থাকে তবে তার পিছনে অভাবের কারণ কী সঠিক? পড়শিরা মনে করছেন, দু মাস পরিবারটি মাইনে না পেলেও খাওয়া-থাকার মোটেই অসুবিধা ছিল না। তাহলে? রহস্য বাড়ছে। তদন্ত শুরু হয়েছে।

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...