Thursday, June 11, 2026

অযোধ্যায় রামমন্দিরের জমি খুঁড়ে মিলল পাঁচ ফুটের শিবলিঙ্গ, উচ্ছ্বসিত বিজেপি, পরিষদ

Date:

Share post:

রামমন্দির আন্দোলন যে সঠিক ছিল তা প্রমাণ করে দিচ্ছে এখন মন্দির নির্মাণের সময় খননে উদ্ধার হওয়া প্রত্নসামগ্রীগুলিই। সাম্প্রতিক খননের পর এই বক্তব্য, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ সহ রাম মন্দির আন্দোলনকারীদের। ঘটনা হল, পাঁচ ফুটের শিবলিঙ্গ মিলেছে রামমন্দিরের জমি খুঁড়তেই। এমনটাই দাবি করেছে মন্দির নির্মাণ ট্রাস্ট। আর সেই খবরে উচ্ছ্বসিত বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ। দীর্ঘ বিবাদ, মামলার শেষ গত বছরের নভেম্বরে শীর্ষ আদালতের নির্দেশে বিতর্কিত জমির অধিকার পায় হিন্দুরা। এরপর আদালতের নির্দেশেই তৈরি হয় মন্দির নির্মাণ ট্রাস্ট। গত ১১ মে থেকে অযোধ্যায় খননকার্য শুরু হয়েছে মন্দির নির্মাণের জন্য। জমি সমান করার জন্য খনন শুরু হতেই মিলেছে একাধিক পুরোনো দেবদেবীর মূর্তি। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল জানিয়েছেন, খননকার্যের সময়ে সেখানে শিবলিঙ্গ সহ পাথরের তৈরি ফুল, কলসীর মতো একাধিক মন্দিরের সামগ্রী মিলেছে। এছাড়াও মাটির তলায় মিলেছে অন্যান্য দেব-দেবীর মূর্তি কিংবা তার ভাঙা অংশ। সঙ্গে বহু পুরনো মন্দিরের স্তম্ভের ধ্বংসাবশেষ। সেগুলি নানা রঙের বেলে-পাথরে তৈরি। খননে পাওয়া এইসব ভগ্নাবশেষ থেকেই প্রমাণ হয় অযোধ্যার ওই এলাকায় রাম মন্দিরই ছিল, যা ভেঙে পরবর্তীকালে বাবরি মসজিদ বানানো হয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, আমাদের আন্দোলন ও দাবি যে সঠিক ছিল তা প্রমাণ করছে খননে উদ্ধার হওয়া প্রত্নসামগ্রীগুলিই।

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...