Thursday, March 19, 2026

বাবুল সুপ্রিয় বলছেন কিনা দুই অভিজ্ঞ রাজনীতিকের দুরন্ত বৈঠক!

Date:

Share post:

হঠাৎ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মুখে নরম সুর কেন? সে নিয়ে প্রশ্ন সর্বত্র।

শুক্রবার বসিরহাট কলেজে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে বাবুল বলে গেলেন আজকে তাদের শোনার দিন। আর বৈঠক থেকে বেরিয়ে এসে বললেন, দুজন অভিজ্ঞ রাজনীতিকের যেভাবে আলোচনা হওয়া উচিত সেই ভাবেই দীর্ঘ প্রায় এক ঘন্টা আলোচনা হয়েছে। প্রতিটি সেক্টর ধরে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন। নেট এবং টেলিকম ব্যবস্থা ঠিক না থাকায় গ্রাফিক্যাল প্রেজেন্টেশন সম্ভব হয়নি। কিন্তু তা সত্বেও মুখ্যমন্ত্রী যেটা দিয়েছেন সেটা যথেষ্ট। এরপর কেন্দ্রের টিম আসবে তারা খতিয়ে দেখে ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন এবং তারপর অর্থ বরাদ্দ করা হবে।

তিন ঘণ্টার এই ঝটিকা সফরে একবারের জন্যও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন না ট্যুইটে পটু বাবুল সুপ্রিয়। তার হলোটা কী?

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...