Sunday, April 5, 2026

পুর কমিশনার খলিল বিদায়, নতুন দায়িত্বে বিনোদ কুমার

Date:

Share post:

কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদকে সরিয়ে দেওয়া হলো। নতুন পুর কমিশনার হলেন বিনোদ কুমার। তিনি ফিরহাদ হাকিমের নগরোন্নয়ন দফতরের সচিব ছিলেন।

প্রায় ৬ বছর ধরে কলকাতা পুরসভার পুর কমিশনার ছিলেন খলিল আহমেদ। তাঁর কাজ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট বিরক্ত ছিলেন। তাঁকে এই গুরুত্বপূর্ণ সময়ে আরও তৎপর হতে বলেছিলেন। কিন্তু আমফান পরবর্তী সময়ে শহর জুড়ে জল, আলো ও গাছ সরানো নিয়ে নানা অভিযোগে ব্যতিব্যস্ত হতে হয় দায়িত্বপ্রাপ্ত পুর-প্রশাসনকে। ফলে আজ, শুক্রবার বিকেলে বৈঠক করতে হয় ফিরহাদ হাকিমকে। কো-অর্ডিনেশন এবং দ্রুত উদ্যোগের ব্যবস্থা করা হয়। এই ব্যর্থতার বিষয়টি মাথায় রেখেই সম্ভবত সেই কারণে এক ধাক্কায় খলিল বিদায়। যদিও সরকারি আমলাদের সরানো নিয়ে কোনও কারণ দর্শাতে হয়না কর্তৃপক্ষকে। এক্ষেত্রেও তাই হয়েছে।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...