Thursday, March 19, 2026

আলোচনায় অখুশি নন বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠক সেরে বসিরহাট থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানালেন রাজারহাট, ভাঙড়, হিঙ্গলগঞ্জ পাথরপ্রতিমা, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকা ঘুরে বৈঠকে বসি। প্রধানমন্ত্রী আপাতত হাজার কোটি টাকা দিয়েছেন, অ্যাডহক। এটা অ্যাডহক, না ত্রাণের সঙ্গে যাবে সেটা দেখা যাবে। আমি তো আগেই বলেছি, প্রায় ১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আমরাও আড়াই লাখ টাকা করে দিচ্ছি।

মুখ্যমন্ত্রী বলেন বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে কেন্দ্র রাজ্য উভয় মিলে কাজ করে। সেখানে সাহায্য করা যেতে পারে। কেন্দ্র টিম পাঠাচ্ছে তারা খতিয়ে দেখবে। আমিও কাল দক্ষিণ ২৪ পরগনা যাব মিটিং করব। ঈদের পরে অন্য জায়গায় যাব। দ্রুত রেসটোরেশনের কাজ শুরু করে দিতে হবে। সব মিলিয়ে আলোচনায় যে তিনি অখুশি নন, সেটা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...

শুরুতেই দর্শকের মন কাড়ল ‘কর্পূর’, জমজমাট স্পেশাল স্ক্রিনিং

একঝাঁক তারকার উপস্থিততে শহরে হয়ে গেল "কর্পূর"-এর স্পেশাল স্ক্রিনিং। উপস্থিত ছিলেন পরিচালক অরিন্দম শীল, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু,...

ভোটের আগে অপসারিত ১৯ আইপিএস-কে নতুন দায়িত্ব, নির্দেশিকা জারি নবান্নর 

নির্বাচনের প্রাক্কালে অপসারিত ১৯ জন আইপিএস আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করল নবান্ন। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে...

প্রথম তালিকা ঘোষণার পরে প্রচার-ময়দানে বাম-বিজেপিও

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে। প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রচারে ঝাঁপিয়েছে...