Monday, April 6, 2026

ফের জায়গায় প্রতিষ্ঠিত করার লড়াই সৌরভের

Date:

Share post:

আমফান রেয়াত করেনি কলকাতার মহারাজের বাড়িকেও। অতি প্রবল ঘূর্ণিঝড়ে উপড়ে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির প্রিয় আমগাছটি। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেন তিনি। আমফানের দাপটে সৌরভদের বাড়ির পিছনের অংশে বারান্দার উপর আমগাছটি ভেঙে পড়ে। বিসিসিআই প্রেসিডেন্ট বাড়ির সদস্যদের নিয়ে দড়ি দিয়ে টেনে গাছ তোলার চেষ্টা করেন। সেটিকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করার প্রাণপন চেষ্টা করেন মহারাজ। টুইটে তিনি লেখেন, ‘‘ বাড়ির এই আমগাছকে আবার তুলতে হবে ও নিজের জায়গায় নিয়ে গিয়ে রাখতে হবে।’’ তাঁর এই ছবি এবং ক্যাপশন দেখে অনেকেই বলেছেন, এটাই তো ‘সৌরভোচিত’ মনোভাব। ধাক্কা খেয়ে পড়ে গেলেও, ফের উঠে নিজের জায়গায় প্রতিষ্ঠিত হওয়া। জীবনের সব ক্ষেত্রেই এই নীতিই বিশ্বাস করেন মহারাজ।

 

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...