Thursday, June 25, 2026

বারুইপুর যাওয়ার পথে গড়িয়ায় আটকে দেওয়া হলো দিলীপকে, রহস্যময় কারণ

Date:

Share post:

শনিবার সকালে বারুইপুর যাবার পথে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আটকে দেওয়া হলো গড়িয়া ঢালাই ব্রিজের কাছে। বিজেপি রাজ্য সভাপতি আমফান বিধ্বস্ত এলাকায় যাওয়ার জন্য বেরিয়ে ছিলেন। কিন্তু তাঁকে যেতে দেওয়া হলো না। পুলিশের বক্তব্য লকডাউন চলছে, ফলে এখন যাতায়াতের জন্য পুলিশের অনুমতি বাধ্যতামূলক। দিলীপবাবুর কাছে সেই অনুমতি নেই। পাল্টা বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, পুলিশ নিজেকে কতখানি হাস্যকর করে ফেলেছে তার প্রমাণ এটাই। কাল বিমানবন্দর গেলাম, বসিরহাট গেলাম, কোথাও তো কোনও অনুমতির প্রয়োজন পড়লো না! বাইপাস দিয়ে কয়েক হাজার গাড়ি আমার সামনে দিয়ে চলে গেল। কই তাদেরকে তো আটকানো হল না! তাদের অনুমতি রয়েছে? সরকার তো গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে। তাহলে আটকাচ্ছে কেন? আসলে এলাকায় দিলীপ ঘোষ পৌঁছলেও ওদের বাজার শেষ হয়ে যাবে। চুরি-চামারি সব ফাঁস হয়ে যাবস। তাই আটকে দেওয়া হচ্ছে। সকাল ন’টা থেকে বিজেপির রাজ্য সভাপতি গাড়ি আটকানো হয়। টানা কয়েক ঘন্টা। যত সময় এগোয়, বিভিন্ন এলাকা থেকে বিজেপি সমর্থক-কর্মীরা ছুটে আসেন ঢালাই ব্রিজের কাছ। সমস্যা বাড়ছে পুলিশের।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...