Saturday, April 18, 2026

মৃত যুবকের বাবাও করোনা পজিটিভ

Date:

Share post:

মুম্বই থেকে ফেরার পথে অম্বুল্যান্সে মৃত যুবকের বাবার করোনা পজেটিভ। শনিবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাওয়া রিপোর্টে এই খবর জানা গিয়েছে। ওই ব্যাক্তি বর্তমানে কোচবিহার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। আরও উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে পাঠানো হচ্ছে বলে কোচবিহারের জেলা প্রশাসন সূত্রে খবর।

বাংলাদেশের বাসিন্দা এক যুবক ক্যান্সারের চিকিৎসার জন্য মুম্বইয়ে যান। সেখান থেকে কোচবিহারে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে ফেরার সময় অ্যাম্বুল্যান্সের মধ্যেই মারা যান ওই যুবক। তাঁর দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর থেকে যুবকের সঙ্গে আসা বাবা-মা ও কোচবিহারে তাঁদের বেশ কয়েকজন আত্মীয়কে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্টে ওই যুবকের বাবার করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...