Saturday, June 27, 2026

ভ্যাকসিন আসার আগেই পৃথিবী থেকে বিদায় নেবে করোনা!

Date:

Share post:

বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে। আক্রান্ত হয়েছেন ৪৯ লাখ ৯  হাজারের বেশি মানুষ। আর তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ১৭ হাজারের বেশি।
এই ভাইরাসের ভ্যাকসিন উদ্ভাবনের জন্য বিজ্ঞানীরা দিন-রাত কাজ করে চলেছেন।
অক্সফোর্ডে একটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। চিনেও ভ্যাকসিন তৈরির কাজ চলছে। কিন্তু ভ্যাকসিন তৈরি করা নিয়ে যখন এত তোড়জোড় তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিশেষজ্ঞ বলছেন, ভ্যাকসিন তৈরির আগেই প্রাকৃতিকভাবে পুড়ে করোনাভাইরাস শেষ হয়ে যেতে পারে। সম্প্রতি এক টুইট বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার প্রোগ্রামের সাবেক পরিচালক প্রফেসর কারল সিকোরা লিখেছেন, ‘করোনাভাইরাস চলে যাওয়ার সত্যিকারের সম্ভাবনা রয়েছে। কোনও টিকা তৈরির আগেই ভাইরাসটি প্রাকৃতিকভাবে পুড়ে ধ্বংস হয়ে যাবে। যার অর্থ, নিজে থেকেই ভাইরাসটি ধ্বংস হয়ে যেতে পারে।
তিনি লেখেন, ভাইরাসটি যাতে দ্রুত না ছড়ায় সেজন্য আমাদের কাজ করতে হবে। তবে একসময় এটি নিজেই আর ছড়াতে পারবে না।
এ দাবি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এর জবাবে তিনি বলেন, আমার মতে, এটি একটি সম্ভাব্য পরিস্থিতি। কেউ নিশ্চিতভাবে বলতে পারছেন না ‘আসলে কী হবে?’ আমি বিশ্বাস করি এমন অজানা পরিস্থিতিতে এটি একটি সম্ভাবনা। তবে ভাইরাসের বিস্তার কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, করোনা ঠেকাতে আমাদের সামাজিক দূরত্ব অব্যাহত রাখতে হবে।’

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...