Tuesday, March 24, 2026

প্রধানমন্ত্রীর অনুদান যেন রাজ্যের মানুষের কাছে পৌঁছয়: লকেট

Date:

Share post:

রাজ্যের বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রের পাঠানো অনুদান মাঝপথে লুট হয়ে যায়; দুর্গতদের কাছে পৌঁছয় না। অভিযোগ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শনিবার, আমফানে ক্ষতিগ্রস্ত হুগলির পাণ্ডুয়া পরিদর্শন করেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নিয়েছেন। তিনি নিজে রাজ্যে এসে এলাকা পরিদর্শন করে, অর্থ দিয়েছেন। কিন্তু সেই টাকা সঠিক খাতে ব্যয় হচ্ছে কি না সেটা দেখা প্রয়োজন।
আমফানের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হুগলি জেলার। বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে ছোট-বড় গাছ, বিদ্যুতের পোস্ট। ভেঙে পড়েছে বহু বাড়ি। ক্ষতি হয়েছে চাষের। এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন বিজেপি সাংসদ। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির নেতা-কর্মীরা। লকেট জানান, তাঁর বাড়িতে তিনদিন ধরে বিদ্যুৎ, জল নেই। আমফানের সর্তকতা অনেক আগে থেকেই দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কেন রাজ্য সরকার তার মোকাবিলায় ব্যবস্থা তৈরি রাখেনি? সে বিষয়ে প্রশ্ন তোলেন লকেট চট্টোপাধ্যায়।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...