Saturday, June 20, 2026

বিদ্যুৎ ফেরাতে মুখ্যমন্ত্রী পাড়ার তরুণদেরও সাহায্য চাইলেন

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগণার পরিস্থিতি আকাশপথে দেখার পর কাকদ্বীপে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জল ও বিদ্যুৎ নিয়ে কলকাতা শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রসঙ্গে বলেন, যাদের দ্বারা প্ররোচিত হয়ে এসব করা হচ্ছে, তারা ভুল করছেন। এতে কাজের আরও দেরি হচ্ছে। বুঝতে হবে ধ্বংসের পরিমাণ বিশাল। সেই কারণে অর্ধেক মানুষ কাজেই আসছেন না। স্বল্প সংখ্যক কর্মী নিয়ে রাত দিন এক করে কাজ করা হচ্ছে। আমি পাড়ার তরুণদের বলব, এটাতো ব্যতিক্রমী পরিস্থিতি। আপনারা অবরোধের মধ্যে না গিয়ে বরং রাস্তা থেকে গাছ সরানোর কাজে সাহায্য করুন। সিইএসকে তাদের কাজ করতে দিন। একটু সময় দিলেই দ্রুত সমস্যা মিটে যাবে। আমি জানি মানুষের কষ্ট হচ্ছে। সেই কারণে প্রত্যেকটি এলাকায় পুরসভাকে গাড়ি করে জল দিতে বলেছি। ব্লিচিং দিতে বলেছি। যতটা এই অবস্থার মধ্যে করা যায় করছি। কাজের গতি আনার জন্য পুর কমিশনারকে বদলি করা হয়েছে। আর কি করতে পারি? সিইএসসির লাইসেন্স ক্যান্সেল।করব? তাতে লাভ কি? কাজই বন্ধ হয়ে যাবে। সুতরাং একটু সময় দিন। স্বাভাবিক হয়ে যাবে দ্রুত।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...