Wednesday, April 8, 2026

নেই বিদ্যুৎ, নেই জল: উত্তর চব্বিশ পরগনা জুড়ে বিক্ষোভ

Date:

Share post:

আমফানের জেরে ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। ফলে সঙ্কট দেখা দিয়েছে পানীয় জলের। 48 ঘণ্টা কেটে যাওয়ার পরেও পরিষেবা স্বাভাবিক না হওয়ায় বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন অধৈর্য বাসিন্দারা। বিদ্যুতের দাবিতে ধুন্ধুমার উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা। শুক্রবার গভীর রাতে বিদ্যুৎ সংযোগের দাবিতে টিটাগরের ব্রহ্মস্থানের বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। পুলিশ লাঠিচার্জ করলে উলটে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভকারীরা। পথ চলতি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার সকালে জল এবং বিদ্যুৎ পরিষেবার দাবিতে রহড়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অবরোধ হঠাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকায় চাপা উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

Related articles

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...