Thursday, June 25, 2026

অনিচ্ছাসত্ত্বেও অবশেষে মাস্ক পরতে বাধ্য হলেন ট্রাম্প!

Date:

Share post:

প্রবল অনিচ্ছাসত্ত্বেও অবশেষে আইন মানতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। তাই অল্পক্ষণের জন্য হলেও মাস্ক পরা অবস্থায় দেখা গেল মার্কিন প্রেসিডেন্টকে। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে ফোর্ডের গাড়ি ফ্যাক্টরি পরিদর্শনের সময় মাস্ক পরেন ট্রাম্প। অবশ্য সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার আগেই আবার সেই মাস্ক খুলে ফেলেছেন তিনি। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ট্রাম্প বলেন, আমি চাই না আমার মাস্ক পরা দেখে গণমাধ্যম কর্মীরা আনন্দিত হোক। স্কাই নিউজের এক ভিডিওতে প্রেসিডেন্ট ট্রাম্পকে আকাশি রঙের মাস্ক পরে থাকতে দেখা যায়।

ফোর্ডের ফ্যাক্টরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের মাস্ক পরা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে ফোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান বিল ফোর্ড বলেন, এটা ট্রাম্পের উপরেই নির্ভর করছে। তার আগে সংস্থার পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের মাস্ক পরা উচিত। ট্রাম্প ফোর্ডের একটি শাখা ঘুরে দেখেন, যেখানে বর্তমানে করোনাভাইরাসের রোগীদের জন্য ভেন্টিলেটর ও পিপিই তৈরি করা হচ্ছে।

এর আগে মিশিগানের অ্যাটর্নি জেনারেল ডানা নেসেল হোয়াইট হাউসে এক চিঠি পাঠান। চিঠিতে তিনি উল্লেখ করেন, মিশিগানে গেলে সবারই মাস্ক পরা উচিত, কারণ এটা মিশিগানের আইন। এছাড়া তিনি সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ‘অবাধ্য শিশু’র মত, যারা নিয়ম মানতে নারাজ।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...