Friday, March 27, 2026

বিদ্যুৎ-জলহীন বজবজে আমাদের বাঁচার ব্যবস্থা করুন

Date:

Share post:

সন্দীপ সেনগুপ্ত, বজবজের বাসিন্দা

বজবজ এক শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক। দক্ষিণ চব্বিশ পরগনার শিল্প নগরী। সিইএসসি-র প্রজেক্ট থেকে বিভিন্ন ওয়েল ও গ্যাস কোম্পানি ও জুটশিল্পের বহু কারখানা সমৃদ্ধ এই বজবজ। আমফানের তাণ্ডবে বজবজের 14 নম্বর ওয়ার্ডে 4 জন মানুষের বিদ্যুস্পৃষ্ঠ হয়ে গিয়েছেন। বর্তমানে এলাকার প্রায় 90 শতাংশ এলাকা বিদ্যুৎ-বিহীন। সিইএসসি-কে বহু অনুরোধ করেও কিছু হয়নি। এমনকী যেখানে 4 জন মানুষ বিদ্যুস্পৃষ্ঠ হয়েছেন সে জায়গাতেও শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা ছাড়া কিছুই করা হয়নি। যথেচ্ছ ভাবে ইলেকট্রিক তার চারিদিকে গাছের গুঁড়ি ও ডাল সমেত জড়িয়ে আছে। আমরা বজবজের মানুষ সরকারের কাছে জানাতে চাই, আমরা খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। গত 20 মে সেই বিভীষিকাময় রাতের পর থেকে আমরা এখানে দম বন্ধ করা গরমে লোডশেডিং, মোবাইল ফোন, ইন্টারনেট বিহীন হয়ে দিন কাটাচ্ছি। সরকারের কাছ অনুরোধ আমাদের বাঁচার ব্যবস্থা করুন।

Related articles

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...