Monday, April 13, 2026

পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় কোনও গাফিলতি নেই, শ্রীরামপুরে বললেন ফিরহাদ

Date:

Share post:

আমফান বিধ্বস্ত দক্ষিণবঙ্গকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টায় কোনও পক্ষের কোনও গাফিলতি নেই। ফণীর পরে স্বাভাবিক হতে ওড়িশার সময় লেগেছিল দেড় মাস। এতবড় ঝড় আসবে সেটা কেউ অনুমান করতে পারেনি। “অনেকের কষ্ট হচ্ছে। একটু ধৈর্য ধরতে হবে”। হুগলিতে ক্ষতিপূরণের চেক দিতে গিয়ে বললেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, সরকার, প্রশাসন সবাই ঝাঁপিয়ে পড়েছে। মানুষের পাশে তৃণমূল সরকার আছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই একথা স্বীকার করেই মন্ত্রী জানান, সিইএসসি-র সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে তাড়াতাড়ি পরিষেবা স্বাভাবিক করা যায়।

বিদ্যুৎ ও জ্বালানিতে বিভিন্ন জায়গায় পথ অবরোধ প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, মানুষের সমস্যা হচ্ছে ঠিকই তবে কিছু জায়গায় বিক্ষোভের পিছনে উস্কানিও আছে।
আমফানে মৃতদের পরিবারকে আড়াই লক্ষ টাকা আর্থিক সাহায্যে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার, ফিরহাদ হাকিম শ্রীরামপুরে গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন। উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, অতিরিক্ত জেলাশাসক প্রদীপ আচার্য, চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির, মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক মানস মজুমদার, স্বাতী খন্দকার, স্নেহাশিস চক্রবর্তী, তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব।

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...