Monday, April 6, 2026

হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন মৃত্যু যুবকের, চাঞ্চল্য মাথাভাঙ্গায়

Date:

Share post:

হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন মৃত্যু হল যুবকের। কিন্তু মৃত্যুর ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও পাওয়া যায়নি কোনও অ্যাম্বুলেন্স। শেষমেষ দায়িত্ব নেয় মাথাভাঙ্গা মহকুমার স্বাস্থ্য দফতর। মাথাভাঙার হোম কোয়ারেন্টাইনে থাকা যুবকের দেহ ময়নাতদন্তের উদ্যোগ নেয় স্বাস্থ্য দফতরের কর্মীরা। দেহ কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মাথাভাঙা মহাকুমার স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ইউনুস আলী মিয়া, বয়স ৩০ বছর। বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের বালারহাট এলাকায় তাঁর বাড়ি। বিহারের ইটভাটায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তিনি। ২১ মে বাড়ি ফেরেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরে তাঁর শরীরে কোনও রকম উপসর্গ মেলেনি। হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। এরপর ২৩ মে রাতে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য দফতরের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে যুবকের। মৃতের বাবা ওসেন আলী মিয়া বলেন, আগের দিন সন্ধের থেকেই তাঁর শরীর অসুস্থ হতে থাকে। এলাকাবাসীরা তাঁকে হাসপাতলে যেতে বললে তিনি অস্বীকার করেন। রাতে মৃত্যু হয়। ভিন রাজ্য থেকে আসা শ্রমিকের মৃত্যুতে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমিত গাঙ্গুলী জানান, ময়নাতদন্ত হওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এই মুহূর্তে মৃতের লালারস পরীক্ষার বিষয়ে কোনও রকম মন্তব্য করেনি স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...