Friday, April 3, 2026

টি-২০ বিশ্বকাপ কবে, সিদ্ধান্ত ২৮ মে

Date:

Share post:

অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে? নাকি করোনার প্রকোপে শেষ পর্যন্ত বাতিলই করে দিতে হবে? ক্রিকেট ভক্তদের বহু প্রতীক্ষিত এই প্রশ্নের উত্তরের ইঙ্গিত পাওয়া যেতে পারে আগামী ২৮ মে। সে দিনই নিয়ামক সংস্থা আইসিসি শীর্ষ বৈঠক ডেকেছে সব দেশের বোর্ডের মহাকর্তাদের নিয়ে।

এই বৈঠক হবে ভিডিও কনফারেন্স মারফত। সব দেশের শীর্ষ কর্তারা হয়তো যে যাঁর বাড়ি থেকেই যোগ দেবেন। ভারতীয় বোর্ডের প্রধান মুখ হিসেবে কলকাতা থেকে ভিডিয়ো বৈঠকে হয়তো থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আইসিসি সূত্রের খবর, ২৮ মে সভায় এসপার-ওসপার সিদ্ধান্ত হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। সব দেশের বোর্ডের কাছেই মতামত চাওয়া হবে। কোন দেশে করোনা নিয়ে কী পরিস্থিতি, অক্টোবরের মধ্যে নিষেধাজ্ঞা ওঠার সম্ভাবনা আছে কি না, উড়ান চলাচল কবে স্বাভাবিক হতে পারে, বিস্তারিত আলোচনা হবে। আইসিসি-র পাশ করা সূচিতে থাকা দ্বিপাক্ষিক সিরিজগুলির ভবিষ্যৎ নিয়ে কথা হবে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...