Saturday, June 27, 2026

দক্ষিণবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক করতে উত্তরবঙ্গ থেকে আসছে বিশেষ দল

Date:

Share post:

আমফানে বিপর্যস্ত গোটা দক্ষিণবঙ্গ। গাছ পড়ে অবরুদ্ধ একাধিক রাস্তা। এবার উদ্ধারকাজে হাত দিতে উত্তরবঙ্গ থেকে আসছে বিশেষ দল। রবিবার শিলিগুড়ি থেকে ২৪ জনের এই দল রওনা দিয়েছে। বৈকুন্ঠপুর ও দার্জিলিং ওয়াইল্ড লাইফ এবং সুকনা এই তিনটি ডিভিশন থেকে বনকর্মীদের নেওয়া হয়েছে ওই দলে। এই বিষয়ে দার্জিলিং ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও জয়ন্ত মণ্ডল জানিয়েছেন, “গাছ কাটতে পারদর্শীদের এমন ২৪ জনকে নিয়ে এই দলটি গঠন করা হয়েছে। আমফান তাণ্ডবে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জায়গা। বহু জায়গায় গাছ উপড়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একে লকডাউন তার উপর আমফানের তাণ্ডবে বেসামাল হয়ে পড়েছে বাংলার পরিস্থিতি। দ্রুত গাছ কেটে পরিস্থিতি স্বাভাবিক করতে এই দল পাঠানো হলো।”

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...