Wednesday, March 4, 2026

একদিনে ৬০ করোনাজয়ীকে বাড়ি ফিরিয়ে সব সমালোচনার জবাব দিলো মেডিক্যাল কলেজ!

Date:

Share post:

যাবতীয় বিতর্ককে দূরে সরিয়ে বড়সড় সাফল্য দেখালো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। যা এই মুহূর্তে সবচেয়ে বড় কোভিড হাসপাতাল বলেই পরিচিত। এই হাসপাতালের পরিষেবা নিয়ে অনেক সমালোচনা থাকলেও নিন্দুকদের জবাব দিয়ে আজ সোমবার একসঙ্গে ৬০ জন করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করে বাড়ি ফেরালো তারা। যা এককথায় নজিরবিহীন। মেডিক্যাল কলেজের পক্ষ থেকে এদিন দুপুরে ফুল এবং মিষ্টি দিয়ে অভিনন্দন জানিয়ে করোনাজয়ীদের বাড়ি পৌঁছে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

অনেক ত্রুটি-বিচ্যুতি সত্ত্বেও এর আগে একই দিনে করোনা আক্রান্ত রোগীদের সম্পূর্ণ সুস্থ করে বাড়ি ফেরানোর ঘটনা একমাত্র দেখিয়েছিল শহরের আরেক সরকারি কোভিড হাসপাতাল এম আর বাঙ্গুর।

প্রসঙ্গত, মেডিক্যাল কলেজকে রাজ্য সরকার কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করার পর থেকেই একের পর এক বিতর্ক দানা বেঁধেছিল। দফায় দফায় কর্মী বিক্ষোভ, পিপিই, মাস্ক, স্যানিটাইজার, সরঞ্জাম না পাওয়ার অভিযোগের ইত্যাদি তো ছিলই, একইসঙ্গে রোগীদের সময় মতো খাবার না দেওয়া, ওয়ার্ডে কোনরকম পরিষেবা না পাওয়ারও অভিযোগ উঠেছিল। এমনকী, মৃতদেহকে ঘন্টার পর ঘন্টা অন্য রোগীদের সঙ্গে ওয়ার্ডে ফেলে রাখার মতো মারাত্মক অভিযোগ উঠেছিল মেডিক্যাল কলেজের বিরুদ্ধে। তবে এদিন একসঙ্গে ৬০ জন করোনাজয়ীকে বাড়ি ফিরিয়ে যেন সব সমালোচনার জবাব দিলো হাসপাতাল কর্তৃপক্ষ।

spot_img

Related articles

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...