Sunday, April 5, 2026

বাংলার করোনা-আমফান পরিস্থিতি

Date:

Share post:

ক) কোভিড

➡️ নতুন পজিটিভ কেস – ১৪৯ (গতকাল ছিল ২০৮)

➡️ মোট অ্যাক্টিভ কেস – ২১২৪

➡️ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে – ৯২২৫ (ঘূর্ণিঝড় আমপান এর প্রভাব সত্ত্বেও দৈনিক টেস্টের সংখ্যা সর্বোচ্চ)

➡️ মোট নমুনার মধ্যে পজিটিভ কেসের হার – ২.৫৮% (গতকাল ছিল ২.৬৪%)

➡️ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে – ১৬৪৫ (গতকাল ছিল ১৫৪২)

➡️ কোভিড এর কারণে মোট মৃত্যুর সংখ্যা – ২০৬ (গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬)

➡️ কোমরবিডিটি-র কারণে মৃত্যু – ৭২

➡️ গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন – ৭৫ (ছাড়া পাওয়ার হার ৩৭.০৫%)

*খ) ঘূর্ণিঝড় আমপান*

➡️ কলকাতার ৯৫% এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক তাই সময় লাগছে। বাকি ৫% এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য দিন-রাত চেষ্টা চলছে

➡️ দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

➡️ সব পুকুর, লেকের জলে নোনা জল মিশে গেছে, তাই পানীয় জলের অভাব দেখা দিয়েছে। চাষের জমির প্রচুর ক্ষতি হয়েছে

➡️ প্রাথমিক অনুমান অনুযায়ী (সমীক্ষা চলছে) ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ কোটি টাকা যা মার্কিন ডলারে ১৩ বিলিয়ন

➡️ সরকারী আধিকারিক, পুলিশ, আমলা, সিভিক ভলেন্টিয়ার, স্বাস্থ্যকর্মী, দুর্যোগ ব্যবস্থাপনা দল, জনপ্রতিনিধিরা এবং স্থানীয় বাসিন্দারা সবাই একসাথে কাজ করছেন।

দুঃখের বিষয়, আজ দক্ষিণ দিনাজপুর জেলার তপনের ব্লক ডেভলপমেন্ট অফিসার (বিডিও) ছোগেল মোক্তান তামাং কর্মরত অবস্থায় একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আমাদের নিরাপদ রাখতে অসংখ্য মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...