Monday, April 6, 2026

সাবধান! জুন মাসে ভারতে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ সময় আসছে

Date:

Share post:

চলতি মাসেই চতুর্থ দফা লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। অর্থনৈতিক কাজকর্মের স্বার্থেই বিধিনিষেধের কড়াকড়ি শিথিল করতে হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এরপরই ভারতে করোনা সংক্রমণের সবচেয়ে খারাপ সময় আসতে চলেছে, যা শুরু হয়ে যাবে জুন মাস থেকেই। লকডাউন চলাকালীন মে মাসের শেষ পর্যায়ে এখনই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। গত চারদিনে এই সংখ্যাটা বেড়েছে ২৬৪৮৬। আর এই রেকর্ড বৃদ্ধিতেই বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্তের তালিকায় ঢুকে পড়েছে ভারত। কিন্তু আগামী কয়েক দিন এই আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জুন মাসে ভারতে সংক্রমণের সবথেকে খারাপ সময় আসতে চলেছে বলেও আশঙ্কা করছেন তাঁরা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত চার দিনে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েছে দেশে। শুক্রবার আক্রান্ত বেড়েছিল ৬০৮৮। শনিবার তা হয় ৬৬৫৪। রবিবার করোনা আক্রান্ত বাড়ে ৬৭৬৭। আর সোমবার এই আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬৯৭৭। অর্থাৎ সব মিলিয়ে ২৬৪৮৬। তার জেরে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ১,৩১,৮৪৫।

বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন শিথিল হওয়ার পরই সবচেয়ে স্পর্শকাতর সময় শুরু হবে। স্বাভাবিক নিয়মেই সংক্রমণ বাড়বে ব্যাপক হারে। ইউরোপের দেশগুলি তো বটেই, ইরান, দক্ষিণ কোরিয়া, চিন, সিঙ্গাপুর সর্বত্র একই চিত্র। ফলে ভারতের পক্ষেও জুন-জুলাই মাসটা করোনা সংক্রমণের নিরিখে বড় বিপর্যয়ের বার্তা আনতে চলেছে বলেই আগাম অনুমান স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই সমস্ত মানুষের কাছে স্বাস্থ্য সুরক্ষা বিধি ও সতর্কতা কঠোরভাবে মেনে চলার কথা বলছেন তাঁরা।

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...