Sunday, June 28, 2026

করোনা সংক্রমণের ভয় বেশি স্থূলদের? কী বলছেন বিশেষজ্ঞরা

Date:

Share post:

বেশিভাগ রোগের সঙ্গেই স্থূলতার একটা সম্পর্ক দেখা যায়। অনেক রোগের কারণ হিসেবে ওবেসিটিকেই দায়ী করেন বিশেষজ্ঞরা। এবার করোনার ক্ষেত্রেও সেই যোগসূত্রের দিকে আঙুল তুললেন চিকিৎসকরা।

প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও গবেষকদের মতে, কোভিড পজিটিভ রোগীদের মধ্যে বেশিরভাগই স্থূলকায়। ব্রিটেন ও আমেরিকায় স্থূলত্ব এবং কোভিড সংক্রমণের মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা চলছে। ভারতের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সমীক্ষা চালিয়ে এই দাবি করেছেন দিল্লিরই চিকিৎসকরাও।
দিল্লির এইমস-এ ভর্তি করোনা আক্রান্তদের মধ্যে অর্ধেকই স্থূলকায়। এইমস সূত্রে খবর, দশজন কোভিড রোগীর মধ্যে পাঁচ থেকে ছ’জনই স্থূলত্বের শিকার। বিশেষজ্ঞদের মতে, ওবেসিটির সঙ্গে করোনাভাইরাস সংক্রমণের সরাসরি যোগসূত্র আছে কি না সেটা এখনও প্রমাণিত নয়। তবে অনুমান, স্থূলত্বের কারণে শরীরে এমনিতেই নানা রোগ বাসা বাঁধে। প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার কারণে দ্রুত করোনা সংক্রমণ দেখা দেয়।
একই দাবি, দিল্লির ধর্মশালা নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালের। তকাোরাও জানিয়েছে, কোভিড পজিটিভ রোগীদের ৫০-৬০% স্থূলতার শিকার। তবেই যোগসুত্র সম্পর্কে এখনই নিশ্চিত ভাবে কিছু বলতে নারাজ বিশেষজ্ঞরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...