Friday, April 3, 2026

ভুল ফোনের মাসুল, ৬০বছরের বৃদ্ধাকে বিয়ে করতে বাধ্য হল কিশোর

Date:

Share post:

ফোনটা চলে গিয়েছিল ভুল নম্বরে।  অন্য প্রান্তে যিনি ফোনটা ধরেছিলেন, তাঁর গলার  স্বরের মাদকতায় মজে গিয়েছিল বছর পনেরোর কিশোর।  এরপর প্রায়ই কথা হতে থাকে দীর্ঘ সময় ধরে। ফেসবুক থেকে ম্যাসেঞ্জার, ধীরে ধীরে হোয়াটসঅ্যাপে গান,  অন্যান্য তথ্য আদানপ্রদান শুরু হয়। ফোনের অন্যপ্রান্তের মহিলা কন্ঠের প্রেমে পড়ে যায় কিশোরটি। মহিলা শুধুমাত্র প্রেমের প্রস্তাব রাজি না হয়ে, শর্ত দেয় যে বাড়িতে এসে সরাসরি অভিভাবককে দিতে হবে বিয়ের প্রস্তাব। এমনকি তবেই মিলবে দেখা করার সুযোগ । প্রেমে হাবুডুবু খাওয়া কিশোর  তাতেই রাজি হয়ে যায়।
বরপেটা জেলার সুখারচর গ্রামে প্রেমিকার বাড়িতে পৌঁছতেই সে পায়  উষ্ণ অভ্যর্থনা। জমিয়ে পেটপুজো হলেও সহজে প্রেমিকার দেখা পায়নি সে। পরিবারের সদস্যদের সঙ্গে কথার বলার ফাঁকে  কিশোরের চোখ খুঁজছিল ‘তাঁকেই’। বাড়ছিল বুকের ধুকপুকানিও। শেষ পর্যন্ত এক হাত ঘোমটা টেনে প্রেমিকা দেখা দিলেও মুখ দেখতে পায়নি কিশোর। ঘোমটা সরাতেই চক্ষু চড়কগাছ! প্রথমে তো বুঝতেই পারেনি, ‘ইনি প্রেমিকা না প্রেমিকার মা!’ ভুল শুধরে যায় কয়েক মুহূর্তের মধ্যেই। আরে এ তো ৬০ বছরের এক  বৃদ্ধা! এরই সঙ্গে এতদিন কথা বলেছে সে, বিশ্বাসই করতে পারছিল না ওই কিশোর। পালিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।
প্রেমিকার পরিবার ধরেবেঁধে বিয়ে দিয়ে দেয় তাদের। মায়ের থেকেও বয়সে বড় মহিলাকে বউ করে বাড়িতে আনে ওই কিশোর। কিন্তু পরিবার তা মানতে নারাজ।
সুখারচর গ্রামের টালির চালের ওই বাড়িতে এখন তিল ধারণের জায়গা নেই। আশেপাশের গ্রাম থেকেও মানুষ আসছেন নতুন বউকে দেখতে। লজ্জায় মুখ লুকোচ্ছে কিশোর। এই বিয়ে কোনওভাবেই মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে কিশোরের পরিবার।  স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করছে পুলিশ। কিশোরের বয়স পনেরো বছর হওয়ায় আইনত সুবিধা পাবে বলেই মনে করা হচ্ছে।
মিস্ত্রির কাজ করা ওই কিশোর আদতে কাজের স্বার্থেই বঙ্গাইগাঁওতে এক বন্ধুকে ফোন করতে গিয়েছিল, আর তাতেই জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...