Wednesday, March 18, 2026

রাজ্যের সম্মতিতে সেনা নামিয়ে বাংলাকে স্বাভাবিক করুন, প্রধানমন্ত্রীকে অনুরোধ অধীর চৌধুরির

Date:

Share post:

আমফান ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত রাজ্যের বিস্তীর্ণ এলাকায় বাড়তি সেনা নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি৷ এই চিঠিতে অধীরবাবু বলেছেন, “এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আমফান বিপর্যয় মোকাবিলায় আশানুরূপ কোনও ফল দেখা যায় নি। এখনও বিশাল এলাকা জলের তলায়৷ বহু এলাকায় ঢুকেছে সমুদ্রের নোনা জল৷ পানীয় জলের সংকট চরমে৷ পশুপাখির মরদেহ আরও দূষিত করছে জল৷

সাংসদ অধীর চৌধুরি প্রধানমন্ত্রীকে লিখেছেন,
বাংলার বিশাল অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন৷ এমনকি রাজধানী কলকাতার অবস্থাও একই৷ বিদ্যুতের অভাবে এই গ্রীষ্মের প্রখর দাবদাহে বহু মানুষের জীবন বিপন্ন৷ গত বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায়
অসংখ্য অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছেন৷ রাজ্য সরকার বাংলার মানুষকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধার করতে চরমভাবে ব্যর্থ হয়েছে৷

এই সব কারন উল্লেখ করেই অধীর চৌধুরি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, “যত শীঘ্র সম্ভব রাজ্য সরকারের সম্মতিক্রমে বিপর্যস্ত এলাকায় পর্যাপ্ত ভারতীয় সেনা নামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করুন৷ নাহলে আগামী দিনে গোটা বাংলা ভয়ঙ্কর সঙ্কটের সম্মুখীন হবে৷”

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...