Monday, March 23, 2026

এবার করোনায় মৃত্যু হলো দিল্লি AIIMS-এর সাফাইকর্মী-সুপারের, গাফিলতির অভিযোগ

Date:

Share post:

করোনা-যুদ্ধে শেষ পর্যন্ত হেরেই গেলেন দিল্লির AIIMS-এর সিনিয়র স্যানিটাইজেশন সুপারভাইজার বা সাফাইকর্মীদের সুপার হিরা লাল৷ দিল্লিতে করোনা প্রকোপ ছড়িয়ে পড়ার পর থেকে একদিনও ছুটি নেননি এই হিরা লাল৷ গত মঙ্গলবার করোনা সংক্রমণ ধরা পড়েছিল তাঁর৷

হাসপাতাল সূত্রের খবর, সব সময় হাসিখুশিতে থাকা হিরা লাল হাসপাতালে জীবাণু বিনাশ করা, পরিষ্কার করার পাশাপাশি ওয়ার্ড বয় হিসেবেও কাজ করতেন৷ মাত্র এক সপ্তাহ আগে হিরা লালের শরীরে করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়৷ এক সপ্তাহের মধ্যেই মৃত্যু হলো তাঁর৷ AIIMS-এর SC-ST অ্যাসোসিয়েশনের সভাপতি কুলদীপ সিং হিরা লালের চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে বলেছেন, “হিরা লাল নিজে হাসপাতাল পরিষ্কারের দিকে খেয়াল রাখতেন৷ অথচ তাঁকে ন্যূনতম কোনও সুরক্ষা আবরণ পর্যন্ত দেওয়া হয়নি হাসপাতাল থেকে৷ হিরা লাল অসুস্থ হওয়ার প্রথমে তাঁর শুধুমাত্র রক্তপরীক্ষা করায় হাসপাতাল কর্তৃপক্ষ৷ অসুস্থ হওয়ার পর প্রথমে চিকিৎসকরা হিরা লালকে বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ নেন৷ অবস্থার অবনতি হলে ফের তাঁকে হাসপাতালে আসতে বলা হয়৷ এর দু’ দিন পর আচমকা হিরা লালের শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়৷ তখন তাঁকে AIIMS-এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়৷ তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ যে হিরা লালকে ভেন্টিলেশনে রাখতে হয়৷ হিরা লালের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে”৷
জাতীয় এক সংবাদমাধ্যম বলছে, AIIMS-এর বহু চিকিৎসকও হিরা লালকে চিনতেন৷ নিজের কর্তব্যের প্রতি তিনি এতটাই সচেতন ছিলেন যে করোনা সংক্রমণ ছড়ানোর পর কাজ থেকে একদিনও ছুটি নেননি৷ হিরা লালের মৃত্যুতে দেশের হাসপাতালগুলিতে কর্মরত হাজার হাজার সাফাইকর্মীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...