Monday, March 23, 2026

৮৪ বছরের জীবন থমকে গেল হিটলারের স্যাটার্নের

Date:

Share post:

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক বোমাবাজি তার প্রাণ কাড়তে পারেনি। রবিবার সকালে মস্কোর একটি চিড়িয়াখানায় মৃত্যু হলো সেই কুমিরের। জানা গিয়েছে, অ্যাডলফ হিটলারের পোষা কুমির ছিল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ নাম দিয়েছিল স্যাটার্ন। বয়স হয়েছিল ৮৪ বছর।

আমেরিকায় জন্ম হয়েছিল স্যাটার্নের। ১৯৩৬ সালে বার্লিন চিড়িয়াখানাকে উপহার হিসাবে দেওয়া হয় ওই কুমির। ১৯৪৩ সালে চিড়িয়াখানায় ব্যাপক বোমাবাজি হয়। অন্য অনেক বন্য প্রাণীর মৃত্যু হলেও বেঁচে যায় স্যাটার্ন। এরপর স্যাটার্নকে আপন করে নেয় মস্কোর চিড়িয়াখানা। তখন ওই কুমিরের বয়স ১০ বছর। হিটলারের পোষা এই কুমির দেখতে ভিড় জমত চিড়িয়াখানায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, স্টিলের চামচ থেকে কংক্রিটের দেওয়াল ভেঙে দেওয়ার মতো শক্তি ছিল কুমিরের। মিসিসিপি কুমির সাধারণত ৩০ থেকে ৫০ বছর বাঁচে। কিন্তু স্যাটার্নের ক্ষেত্রে ব্যতিক্রম হলো।

Related articles

ভোটের পরেই পরিস্থিতি বদল! আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের?

আইপিএলের (IPL) আগেই সুখবর পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা? নির্বাচনের পর থেকেই বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি বদল হচ্ছে। এবার পদ্মাপারের মানুষ...

হরমুজে সমস্যা লম্বা সময়ের: শুধুই প্রস্তুত থাকার বার্তা, লোকসভায় মিলল না মোদির সমাধান

দেশের সরকার সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পাশে থাকবে। কৃষকের জ্বালানির অভাব হতে দেবে না। এমন প্রতিশ্রুতি...

নিউইয়র্কের বিমানবন্দরে দমকলে ধাক্কা কানাডার বিমানের: মৃত ২ পাইলট

নিউ ইয়র্কের (New York) লা গুয়ার্দিয়া বিমানবন্দরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডার (Canada) একটি...

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...