Saturday, June 20, 2026

পাকিস্তানের বিমান দুর্ঘটনায় পাইলটের রহস্যজনক ভূমিকা

Date:

Share post:

করাচি বিমান দুর্ঘটনায় পাইলটের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।গত শুক্রবার করাচিতে ভেঙে পড়েছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান৷ দুর্ঘটনায় মৃত্যু হয় ৯৭ জন যাত্রী এবং বিমানকর্মীর। এই ঘটনায় তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে পাইলটকে তিনবার সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি। পাইলট সাজ্জাদ গুলকে বিমানের উচ্চতা এবং গতি নিয়ে তিনবার সতর্ক করা হয়েছিল এটিসি থেকে৷ জোর করে অবতরণের চেষ্টা করায় ক্ষতিগ্রস্ত হয় বিমানটির অয়েল ট্যাঙ্ক।

পাকিস্তানের এক সংবাদমাধ্যম এটিসি-র রিপোর্ট তুলে ধরেছে। এখানে উল্লেখ করা হয়েছে, করাচি বিমানবন্দর থেকে থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় ৭ হাজার ফুট উচ্চতার বদলে ১০ হাজার ফুট উচ্চতায় উড়ছিল এয়ারবাস এ-৩২০৷ সেই সময় চালককে সতর্ক করে উচ্চতা কমাতে বলা হয়েছিল। কেন এত বেশি উচ্চতায় বিমান ছিল তা পাইলট বা সহকারি পাইলট এটিসি-কে জানায়নি। যা থেকে সন্দেহ করা হচ্ছে কোনও চাপে পড়ে ভুল উচ্চতায় ওড়াতে বাধ্য হচ্ছিলেন পাইলট। এমনকী এটিসি কে চালক জানান, ওই উচ্চতায় বিমানটি ওড়ানোই সঠিক।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, চালক যখন প্রথমবার অবতরণে ব্যর্থ হয়ে উড়ে যাওয়ার চেষ্টা করেন, তখনই মাটির সঙ্গে তিন বার ঘর্ষণের ফলে বিমানটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়৷ সেখান থেকে তৈরি হয় আগুনের ফুলকিও। ওই ঘর্ষণের ফলে তেলের ট্যাঙ্ক এবং ফুয়েল পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে লিক হয়ে যায়৷

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...