Saturday, June 20, 2026

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

Date:

Share post:

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)-সহ মোট ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। তালিকায় রয়েছেন হুগলি-চুঁচুড়া পুরসভার পুরপ্রধান সৌমিত্র ঘোষ, উপপুরপ্রধান পার্থ সাহা, একাধিক কাউন্সিলর এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্ব। 

শনিবার বিকেলে অভিষেকের উপর হামলার প্রতিবাদে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে পথ অবরোধ কর্মসূচি পালন করে তৃণমূল। ওই কর্মসূচির নেতৃত্বে ছিলেন অসিত মজুমদার (Asit Majumder)। প্রায় ২০ মিনিট ধরে অবরোধ চলার পর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর গিয়ে তুলে দেয়। এরপর রবিবার সকাল থেকে অবরোধে অংশ নেওয়া তৃণমূল নেতা-কর্মীদের একে একে আটক করতে শুরু করে পুলিশ। বিষয়টি জানতে পেরে থানায় পৌঁছন অসিত মজুমদার। সেখানেই তাঁকেও আটক করা হয়। পরে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আজই আদালতে পেশ করা হবে।

পুলিশকে বাধা, ধাক্কাধাক্কির অভিযোগে অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলার রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার-সহ ১১ জন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতা করে চুঁচুড়া থানার পুলিশ।

এই গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে সুর চড়িয়েছে তৃণমূল। শাসকদলের স্থানীয় শিবিরের পাল্টা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং সম্পূর্ণ প্রতিহিংসামূলক মনোভাব থেকে এই গ্রেফতার করা হয়েছে।

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...