Sunday, June 21, 2026

করোনার থাবা আরও শক্তিশালী হচ্ছে, লকডাউনের সব ছাড় প্রত্যাহারের দাবি দেশজুড়ে

Date:

Share post:

লকডাউন নামেই, একইসঙ্গে চলছে হরেক ছাড়৷ পরিবহণ চালু করা, দোকানপাট খোলার অনুমতি, উড়ানে অনুমতি ইত্যাদি একাধিক কারনেই ভারতে এই মুহুর্তে লাফিয়ে বাড়ছে করোনা-সংক্রমণ৷ দেশজুড়ে দাবি উঠেছে, এই মুহুর্তেই লকডাউনে সব ধরনের ছাড় প্রত্যাহার করে আরও কঠোর করা প্রয়োজন লকডাউন-বিধি৷ বিশেষজ্ঞদের অভিমত, এই পরিস্থিতিতে লকডাউন বিধি আরও কঠোর করা না হলে অথবা লকডাউন তুলে নেওয়া হলে আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি৷

চতুর্থ দফার লকডাউন চলছে, তবুও ‌দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার কমার তো কোনও সম্ভবনাই নেই, বরং রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৫৩৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যাটা পৌঁছে গিয়েছে ১, ৪৫, ৩৮০–তে। যার মধ্যে ৮০ হাজারের বেশি রয়েছে অ্যাক্টিভ কেস। শরীর সুস্থ হয়ে গিয়েছে ৬০ হাজারের কিছু বেশি মানুষের। এর মধ্যে করোনা সংক্রমণের ফলে দেশে মৃত্যু হয়েছে ৪১৬৭ জনের।

এখনও পর্যন্ত দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। সেখানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫২,৬৬৭ জন। ১,৬৯৫ জনের মৃত্যু হয়েছে। এরপরেই আছে তামিলনাড়ু৷ ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজারেরও বেশি। তারপর গুজরাত, আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের বেশি। তুলনায় দিল্লিতে করোনা সংক্রমণের হার ফের কিছুটা কমেছে।

ওদিকে, প্রশ্ন উঠেছে, গত ২ দিন ধরে দেশের করোনা পরীক্ষার পরিমাণ হঠাৎ অনেকটা কমে গিয়েছে কেন ? অনেকেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই নিয়ে ২ দিন করোনা পরীক্ষা পরিমাণ সারা দেশ মিলিয়ে ১ লক্ষেরও কম হয়েছে। যেখানে দেড় লক্ষ মানুষের করোনা পরীক্ষা করার ক্ষমতা রয়েছে ভারতের।

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...